সারাদেশ

সিলেটে সাংবাদিক আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন হয়েছে।

হযরত শাহজালাল (রাহ.) দরগাহ মাজার সংলগ্ন কবরস্থানে সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে তাঁকে দাফন করা হয়। এর আগে জোহরের নামাজের পর হযরত শাহজালাল (রাহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতমবৃন্দসহ সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেটের এই গুণী সাংবাদিক। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজিজ আহমদ সেলিম।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ঢাকাতে আজ  বন্ধ যেসব মার্কেট

ঢাকাতে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংল...

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনার স্পষ্ট জবাব কিয়ারার

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন...

বর্ষায় রোগ প্রতিরোধে ৫ ফল

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বর্ষা খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা