সারাদেশ

রায়হান হত্যাকান্ড : তিন পুলিশ সদস্যের জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) নিহতের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ৩ পুলিশ সদস্য। তারা সবাই বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল। প্রত্যক্ষদর্শী হিসেবে তিনজন নিজেদের জবানবন্দি দিয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় তাদের জবানবন্দি রেকর্ড শুরু হয়। প্রায় দুই ঘণ্টা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জিহাদুুর রহমানের আদালতে কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম জবানবন্দি দিয়েছেন। তারা বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত ও প্রত্যাহারকৃত ৭ সদস্যের বাইরের বলে জানা গেছে।

দুপুরে অতিরিক্ত মূখ্য মহানগর আদালতে বিচারক মো. জিহাদুুর রহমানের আদালতে তিন পুলিশ কনস্টেবলকে হাজির করেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা।

১১ অক্টোবর (শনিবার দিবাগত রাতে) বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন নগরীর আখালিয়া নেহারীপড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদ (৩৪)। রোববার সকালে ওসমানী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী তান্নি।

রায়হান নিহতের ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত ও অন্য ৩ জনকে প্রত্যাহার করা হয়। গত ১৩ অক্টোবর থেকে প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূইয়া পলাতক।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা