সারাদেশ

১০ বছরের শিশুকে ২৫ বছর দেখিয়ে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, ভোলা :

ভোলার চরফ্যাশন উপজেলায় ১০ বছরের এক শিশুকে ২৫ বছর দেখিয়ে ধর্ষণের মামলা করেছে ২২ বছরের এক তরুণী। একই সাথে ধর্ষণে সাহায্য করার অভিযোগে শিশুটির বাবা এবং ভাইকেও আসামি কার হয়।

জানা যায়, একই গ্রামের তছির আহম্মেদের বাসার গৃহকর্মী হঠাৎ করে অন্তঃসত্ত্বা হওয়ায় অভিযোগ ওঠেছে শিশুটির বিরুদ্ধে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার চর নুরুল আমিন গ্রামের জেলে আবদুল আলীর ১০ বছরের ছেলে নাঈম বাড়ির পাশের একটি নুরানি মাদ্রাসার ছাত্র। ওই শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ভোলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেছেন।

মামলার এজহারে আসামি শিশুর বয়স উল্লেখ করা হয়েছে ২৫ বছর। আদালত অভিযোগ তদন্তের জন্য পুলিশকে দায়িত্ব দিয়েছেন।

শিশুর বাবা মায়ের অভিযোগ, ভূমিদস্যু তছির আহম্মেদ হঠাৎ করে অন্তঃসত্ত্বা হওয়া তার গৃহকর্মী প্রতিবন্ধী তরুণীকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বাদী বাক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণী। তার বয়স ২২ বছর। তিনি এখন অন্তঃসত্ত্বা হওয়ায় ডেলিভারির পরে ডিএনএ টেস্ট করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তবে এর আগে শিশুর পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করবে পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা