সারাদেশ

উলিপুরে দীর্ঘ ৪৩ বছর পর ফের খুলল বিদ্যোৎসাহী পাঠাগার

কামরুজ্জামান স্বাধীন উলিপুর, (কুড়িগ্রাম)

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগারের দরজা। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী ও পূর্ব নাওডাঙ্গার মহেশের বাজারে কুড়িগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়ের পরিচালনায় পাঠাগারটি পুনঃ উদ্বোধন করা হয়।

উদ্বোধক ও আলোচনা সভার সভাপতিত্ব করেন দলদলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক শ্রী হরেন্দ্র নাথ রায়। বিদ্যুৎ রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাড. প্রদীপ কুমার রায়, বিশিষ্ট সংগীতশিল্পী পঞ্চানন রায়, রাজনৈতিক ব্যক্তিত্ব সাঈদ আক্তার আমিন, উলিপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জমিদার রায়, শিক্ষার্থী সেজুতি রায় জয়িতা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. প্রদীপ কুমার রায়ের মা রজরানী রায়, উলিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি আইয়ুব আলী, সাংবাদিক আব্দুল মালেক, এনজিও কর্মী দিলীপ কুমার রায়, সমাজসেবক ইয়াসিন আলী, সংগীতশিল্পী পরেশ চন্দ্র রায়, সুভাষ চন্দ্র বর্মনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, একটি পাঠাগার মানে একটি আলোকিত সমাজের ঠিকানা। ১৯৮২ সালে যে আলো একবার জ্বলেছিল, তা নিভে গিয়েছিল। আজ আবার সেই আলো জ্বলল। আমরা চাই, এই পাঠাগার থেকে আগামী প্রজন্ম জ্ঞানের আলোয় আলোকিত হয়ে মানুষের মতো মানুষ হবে। বই-ই পারে সমাজ থেকে অন্ধকার দূর করতে।

উল্লেখ্য, বিদ্যোৎসাহী পাঠাগার প্রথম উদ্বোধন হয় ১৯৮২ সালে। এরপর নানা কারণে পাঠাগারটি বন্ধ হয়ে যায়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা