সারাদেশ

মোটরসাইকেলে এসে নারীর ব্যাগ ছিনতাই, দুইজন গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে অটোরিকশায় স্বামীর সঙ্গে যাওয়ার পথে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ভুক্তভোগী দম্পতির শনাক্তের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর কর্ণহার থানার ঘোষপুকুর গ্রামের মো. আবদুল আলীমের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৩) এবং একই থানার সুন্দলপুর গ্রামের মো. সালতাব আলীর ছেলে মো. হাসিবুর রহমান (২০)।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইসরাত জাহান (৩৫) স্বামীর সঙ্গে অটোরিকশায় করে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে যাচ্ছিলেন। পথে নগরের এয়ারপোর্ট থানার তকিপুর এলাকায় সিভিল এভিয়েশন স্কুলের পশ্চিম পাশে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে পালিয়ে যান। ব্যাগে এক জোড়া স্বর্ণের বালা, দুটি স্বর্ণের চেইন, একটি আংটি, একটি মুঠোফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিল।

এ ঘটনায় করা মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ পর্যালোচনা ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে গত ৫ নভেম্বর বিকেল ৩টার দিকে কর্ণহার থানা পুলিশের সহায়তায় কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে ভুক্তভোগী দম্পতির শনাক্তের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের সময় আরিফুল ইসলাম ওরফে আকাশ কালো রঙের ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁর পরনে ছিল কালো ফুলহাতা শার্ট। আর হাসিবুর রহমান নীল রঙের ফুলহাতা শার্ট ও কালো হেলমেট পরে মোটরসাইকেলের পেছনে বসেছিলেন।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত কালো রঙের ওপর হালকা লাল রঙের ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি কালো হেলমেট জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের সময় যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে তাঁদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ।

সাননউিজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

'২০২৯ সালের ভোটেই মোদীর বিদায় নিশ্চিত'

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ...

বাগেরহাটে দিনদুপুরে বিকাশের প্রতিনিধির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় প্রকাশ্য দিবালোকে মোবাইল ব্যাংকি...

বোঁচাগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ&rsqu...

ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দু’জনের কারাদণ্ড

দিনাজপুরের বোঁচাগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭...

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবরের পর্দা উঠছে ১০ নভেম্বর

নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা