ছবি: সংগৃহিত
সারাদেশ
চাঁদা আদায় নিয়ে শ্রমিক সংগঠনের বিরোধ

চাঁপাইনবাবগঞ্জে  ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জে বন্ধ হয়ে যাওয়া বাস ও ট্রাক চলাচল দীর্ঘ ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল থেকে জেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে চাঁপাইনবাবগঞ্জ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এ কর্মবিরতির কারণে দিনভর চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্যোগ নেয়। পরে তাদের কাছ থেকে বিরোধ নিষ্পত্তির বিষয়ে কার্যকর সমাধানের আশ্বাস পাওয়ার পর বিকেলে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, দুই শ্রমিক সংগঠনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার রাত ৯টায় উভয় পক্ষের নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের ইতিবাচক সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা