সারাদেশ

রায়হানের মৃত্যু হয় প্রচন্ড আঘাতে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সারা শরীরে অতিরিক্ত আঘাতে রক্তপাতের কারণেই রায়হান আহমদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দ্বিতীয় ময়না তদন্ত শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

ডা. শামসুল ইসলাম বলেন, “রায়হানের সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে খুব মারধর করা হয়েছে। এ কারণেই তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে “

এদিকে দ্বিতীয় ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আবারও তার লাশ দাফন করা হয়েছে।

এর আগে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ, মেজবাহ উদ্দিন, পিবিআই তদন্ত কর্মকর্তা মাহিদুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের উপস্থিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আখালিয়ার নবাবী মসজিদের গোরস্থান থেকে তার লাশ উত্তোলন করে।

রায়হানের দ্বিতীয় ময়না তদন্তের জন্য তিন সদস্যের একটি বোর্ড গঠন করা হয়। ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শামসুল ইসলামকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

অন্য সদস্যরা হলেন- প্রভাষক ডা. দেবেস পোদ্দার, প্রভাষক ডা. আবদুল্লাহ আল হেলাল।

উল্লেখ্য, গত শনিবার সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে নির্যাতন করে হত্যার রোববার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন তার স্ত্রী তান্নি। পুলিশ গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে প্রথমে দাবি করেছিল।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

মা-বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কী করে?

বাড়ন্ত বয়সে সন্তান ও মা-বাবার সম্পর্ক অনেক সময় জটিল হয়ে উঠতে পারে। ফোন ব্যবহা...

অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের ৯ উইকেটে হারালো বাংলাদেশ

ডারউইনে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে ছিল বাংলাদেশ। সময় গড়ানোর...

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর : এরদোগান

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা