সারাদেশ

ধর্ষণের অভিযোগে মা-ছেলে আটক

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে মা ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়। এর আগে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্রীর মা বাদী হয়ে শুকদেব জয়ধর (২৫) এবং তার মা গৌরী জয়ধর ও বাবা হরেণ জয়ধরকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান জানান, নির্যাতিতা দরিদ্র পরিবারের ওই ছাত্রীর বিধবা মা গত ১২অক্টোবর তার বাবার বাড়িতে বেড়াতে যায়। ওইদিন দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কলেজ ছাত্রী প্রকৃতির ডাকে সারাদিতে দরজা খোলা মাত্রই পূর্ব থেকে ওৎপেতে থাকা পাশ্ববর্তী বাড়ির বখাটে শুকদেব জয়ধর জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক শুকদেব পালিয়ে যায়। বিষয়টি শুকদেবের বাবা ও মায়ের কাছে জানালে তারা কোন বিচার না করায় তাদেরকেও মামলায় আসামি করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার জানান, বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা শেষে দুপুরে জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। মামালা প্রদানের পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত শুকদেব জয়ধর (২৫) ও তার মা গৌরী জয়ধরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা