সারাদেশ

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় গভীর রাতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : মা ইলিশ রাক্ষায় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নেতেৃত্বে অভিযান চালায় জেলা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২ পরে ঝালকাঠির সুগন্ধ ও বিষখালী নদীতে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে নামে জেলা পুলিশর একটি দল। ভোর রাত পর্যন্ত চলা এ অভিযানে কোনো জেলেকে নদীতে জাল ফেলতে দেখা যায়নি।

মা ইলিশ রক্ষা অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, প্রজনন মৌসুমের নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যেন নদীতে নেমে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা