হবিগঞ্জে ভয়াবহ আগুনে ১০০ কোটি টাকার ক্ষতি
সারাদেশ

হবিগঞ্জে ভয়াবহ আগুনে ১০০ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে আগুনের ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়ার সায়হাম কটন মিলে এ আগুন লাগে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সায়হাম কটন মিলের উপব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কটন মিলে ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে বলে মনে হচ্ছে।

সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, গুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। প্রায় সব পুড়ে গেছে।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রাফি জানান, রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখনো সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুরের ফায়ার সাভির্সের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরো জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে। তবে তুলার বিশাল স্তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়েছে। সেজন্য পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সারাদিন লেগে যেতে পারে। এছাড়া এ ঘটনায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়-ক্ষতি হবে।

সান নিউজ/এসএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা