সারাদেশ

কালো আইন জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে দেয়নি : খুসিক মেয়র

নিজস্ব প্রতিনিধি, মোংলা : খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশ স্বাধীনের পর ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। আর সেই ষড়যন্ত্রকারীরা ২১ বছর আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে রেখেছিলো। অধ্যাদেশ আর কালো আইন জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে দেয়া হয়নি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মোংলায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবন উদ্ধোধনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০০ টাকা দিয়ে শুরু করেছিলেন আর এখন তা বেড়ে দাড়িয়েছে ১২ হাজার টাকা। শেখ হাসিনা সরকারই একমাত্র মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি ও অনুদান প্রথা চালু করেছেন।

অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ ইকবাল বাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

নতুন ভবন উদ্ধোধন পরবর্তী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক কমলেশ মজুমদার। সভায় স্থানীয় সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা