সারাদেশ

বরিশালে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক গৃহবধু আত্মহত্যা করেছে এবং অপর দুই জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের স্ত্রী রাজ লক্ষী রায় (৫০) পারিবারিক কলহের কারণে বিষপান করে আত্মহত্যা করেছে। এদিকে উপজেলার রামানন্দেরআঁক গ্রামে পানিতে ডুবে বুদ্ধিমন্ত হালদারের (৫৭) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত গুরুদাস হালদারের পুত্র।

আগৈলঝাড়ার থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মারিয়া নামের সাত বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু মারিয়াকে মৃত বলে ঘোষণা করেছেন। মারিয়ার কোটালীপাড়া উপজেলার গচাপাড়া (চিত্রাপাড়) গ্রামের খোরশেদ মিয়ার কন্যা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা