ছবি: সংগৃহিত
সারাদেশ

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট চোরাই সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (৩০ জুলাই) র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতোয়ালী থানার নূর আহমদ রোডের কাজীর দেউড়ি এলাকায় এসএ পরিবহনের (প্রা.) লিমিটেডের পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়ি পার্কিং এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট ক্রয়-বিক্রয় হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ৪৭০ কার্টনে ৪ হাজার ৭০০ প্যাকেট ORIS, ২৯৪ কার্টনে ২ হাজার ৯৪০ প্যাকেট PATRON, ৩৭ কার্টনে ৩৭০ প্যাকেট ESSE LIGHT, ২৩ কার্টনে ২৩০ প্যাকেট MILANO BLACK, ১২ কার্টনে ১২০ প্যাকেট MOND SUPER SLIMS, ৫ কার্টনে ৫০ প্যাকেট MOND SILVER এবং ১৮ কার্টনে ১৮০ প্যাকেট MANCHESTER ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দ করা ৮ হাজার ৫৯০ প্যাকেট বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

মালামালের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব-৭।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা