সারাদেশ

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

মোংলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বনপাড়া সংলগ্ন সুন্দরবনের অভ্যন্তরে অভিযান চালানোর সময় কোস্ট গার্ড সদস্যরা ডাকাতদের একটি বোটের অবস্থান শনাক্ত করেন। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে, যা রাতভর চলতে থাকে।

অভিযান চলাকালে এখন পর্যন্ত তিনজন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের দ্রুত চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

বর্তমানে পুরো এলাকা কোস্ট গার্ডের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করার আহ্বান জানিয়েছে।

এছাড়া সতর্ক করে বলা হয়েছে, ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের আশপাশের লোকালয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে। এ পরিস্থিতিতে সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুরস্কৃত করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা