সারাদেশ

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ভেড়ামারা ব্রিজের পাশে বাঁধে খেলতে গেলে রেস্টুরেন্ট মালিক আমির হোসেন শিশুটিকে কৌশলে জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটি দৌড়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের এ ঘটনা জানান। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে মারধর করে রেস্টুরেন্টে অবরুদ্ধ করে রাখেন।

সদর থানা পুলিশ অবরুদ্ধ আমির উদ্দিনকে উদ্ধারে ব্যর্থ হলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক আমির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রেস্টুরেন্টিতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট মালিক আমির হোসেনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা