সারাদেশ
মাছ ধরতে সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের,আহত ১

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পুকুরে মাছ ধরতে সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল প্রায় ১০টার সময় বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদরের কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিত পাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে জালাল উদ্দিন (৫০) ও একই উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মজিবর রহমান (৬০)।

একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মিঠু আহমেদ (৪৫)। বর্তমানে তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওই হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. উৎস চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরার জন্য সেচপাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মজিবর মারা যান। জালালকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় সেও মারা যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎস চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎপৃষ্টে আহত হয়ে সকালে জালাল নামের একজনকে হাসপাতালে আনা হলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান জানান, লাশ উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিলো। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হওয়ার লাশ দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা