সারাদেশ

খুলনায় গৃহবধু হত্যায় একই মামলায় দুই ধারার দুইটি রায়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার ডুমুরিয়ায় গৃহবধ‚ টুম্পা রানী মন্ডল হত্যা মামলায় ৩০২ ধারায় স্বামীসহ তিনজনের মৃত্যুদন্ড ও প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। একই সাথে লাশ গুমের অভিযোগে ২০১ ধারায় ওই তিন আসামীর ৭ বছর কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অপর ২ আসামি হচ্ছে অনিমেষ গাইন এবং বিপ্লব কান্তি মন্ডল। ফাঁসির আসামীদের দুটি ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ বছর করে কারাদন্ডাদেশ দেয়া হয়। প্রসেনজিৎ গাইনের ভাই সুদাশ গাইন খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্ত প্রসেনজিৎ গাইন ও বিপ্লব কান্তি মন্ডল পলাতক রয়েছেন।

আদালত সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ অক্টোবর ডুমুরিয়ার বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে চুবিয়ে শ্বাসরোধ করে টুম্পাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সমিত মন্ডল বাদি হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এস আই কেরামত আলী ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।

সান নিউজ/কেএ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা