সারাদেশ

রংপুরে ট্রাক চাপায় র‌্যাব কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপকুরের গড়ের মাথায় ট্রাক চাপায় এসএম রাজু আহমেদ নামে এক র‌্যাব কর্মকর্তা মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক চাপা দিলে তার মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, পাথর বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহী র‌্যাব-১৩ কর্মরত এএসআই এসএম রাজু আহমেদকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত পৌনে ১২ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘটনার সময় তিনি সাদাপোশাকে ছিলেন। মৃত র‌্যাব সদস্যের মানিব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান র‌্যাব-১৩ এর সহকর্মীরা।

তারা জানায়, মৃতের একটি সাত বছরে শিশু বাচ্চা ও তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্তা।

ঘটনার সময় স্থানীয়রা ট্রাক এবং চালক হাফিজুলকে আটক করে পুলিশে দিয়েছে। চালকের বাড়ি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জ গ্রামে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা