বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২
সারাদেশ

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের বাসের দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই পিকনিকের বাসের যাত্রী।

নিহতরা হলেন- মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০)।

ঈদগাহ পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বলেন, নীলাচল পরিবহনের বাসে ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল। কক্সবাজার সদর উপজেলায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা