চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সম্রাট (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে শহরের ফার্মপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি তার মায়ের সঙ্গে জেলা শহরের ফার্মপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, সম্রাট সমবায় নিউমার্কেটের একটি দোকানে কাজ করতেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ফার্মপাড়া রেলগেটে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের এসআই রইস উদ্দিন শরীফ জানান, খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা