ছবি: সংগৃহীত
সারাদেশ

৩০ জানুয়ারি নোয়াখালী আসছেন জামায়াতে আমীর

নোয়াখালী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা জামায়াতের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা আমীর খন্দকার ইসহাক। তিনি বলেন, ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে আগামী শুক্রবার, ৩০ জানুয়ারি সকালে জেলা শহর মাইজদীর নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জানা গেছে, জামায়াত আমীরের সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই সফরকে ঘিরে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে আমীর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসন্ন নির্বাচনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। জনসভায় প্রায় লক্ষাধিক লোকের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিন, শহর আমীর মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ, ছাত্রশিবির শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।

সান নিউজ/এসএবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা