সারাদেশ

স্থানীয় সরকারের ৮০ পদে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ৮০টি পদে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে দুটি পৌরসভায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেয়া হবে। ইসির জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

যেসব পদে ভোট হচ্ছে- তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এবং কুষ্টিয়া জেলা পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন । চাঁদপুর ও জয়পুরহাটের কালাই পৌরসভায় সাধারণ নির্বাচন। আর সুনামগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, হবিগঞ্জ ও যশোর পৌরসভায় শুধু মেয়র পদে উপনির্বাচন হচ্ছে।

একই সঙ্গে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে আজ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদে হচ্ছে সাধারণ নির্বাচন। এ ছাড়া আটটি ইউনিয়নের চেয়ারম্যান ও ৬৩টি ইউনিয়নে সদস্য পদে উপনির্বাচন হচ্ছে।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনগুলোতে এরইমধ্যে ২৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর তিনটি পৌরসভায়ও কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি। সেখানে ফের তফসিল দেয়ার ব্যবস্থা নেবে ইসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা