সারাদেশ

প্রেমিকার জন্য প্রেমিকের আত্মহত্যা  

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার খবরে প্রেমিক সাব্বির হোসেন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের সলন্ডী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সাব্বির হেসেন ওই গ্রামের জালাল মিয়ার ছেলে।

মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন জানান, সাব্বিরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। এ খবর শুনে দুপুরে বাড়িতে এসে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সাব্বির।পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি থানায় জানানো হয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা