সারাদেশ

তিন বছরে ৮০ রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : গত কয়েকদিনের সংঘাতে প্রাণ গেছে ৮ জন রোহিঙ্গার। এই সংঘাতে আতংকে রয়েছেন ক্যাম্পে কর্তব্যরত চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা নিশ্চিতে সবধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজার জেলা প্রশাসক।

রোহিঙ্গারা বলছে, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারের পাশাপাশি নতুন-পুরনো অনেক রোহিঙ্গা দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ছে। যে কারণে অস্থিতিশীল হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প।

প্রতিদিনই রোহিঙ্গাদের সংঘর্ষে আহত হচ্ছে অনেকে। আর আহতদের চিকিৎসা সেবা কিংবা উন্নত চিকিৎসার জন্য ক্যাম্পে দায়িত্ব পালন করছে সরকারি-বেসরকারি অনেক চাকরিজীবী। সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তারাও।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের আমরা আশ্বস্ত করতে চাই। পুলিশ প্রশাসন আছে, তারা সর্বক্ষণ খোঁজ খবর রাখছে।

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে সক্রিয় আছে রোহিঙ্গাদের কয়েকটি গ্রুপ। গেল ৩ বছরে এসব ক্যাম্পে সহিংসতায় প্রাণ ঝরেছে অন্তত ৮০ জন রোহিঙ্গার।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

ফুলবাড়ীতে মিথ্যে অপবাদে মারপিট, একজন নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী...

দিনাজপুরজুড়ে পলিথিন ব্যাগ ব্যবহার বেড়েই চলছে

দিনাজপুরের সকল উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষি...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও সচেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা