সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ব্লকেড’, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ করছেন। ফলে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে বন্ধ রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করছেন তারা। দুপুর ১টার দিকে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মসুচি চলতে দেখা গেছে।

এ অবস্থায় উভয় প্রান্তে ঢাকা ও উত্তরাঞ্চলগামী ছয়টি ট্রেন আটকা পড়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।


সিডিউল বিপর্যয়ের আশঙ্কা করে তিনি বলেন, “ব্লকেডের কারণে ছয়টি ট্রেন রাস্তায় আটকা পড়েছে। এরমধ্যে শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও পাবনার চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন দাঁড়িয়ে অপেক্ষা করছে।”

অবরোধের স্থায়ীত্ব আরও বাড়লে বড় ধরণের সিডিউল বিপর্যয়ের আশংকা করেছেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের রেল ব্লকেড চলাকালে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, আব্দুল মমিন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুজানা, হাসান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবিদ, সৃষ্টি ব্যানার্জি সাদমান ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুইজ।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবীতে ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন করছেন তারা। এ অবস্থায় রোববার হাটিকুমরুল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই দিন দাবি মানতে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল।

এরপরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করা হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। ভাড়া ভবনে চলছে কার্যক্রম চলছে। এতে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এভাবে আর চলতে পারে না। আমরা স্থায়ী ক্যাম্পাস চাই।

তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ দাবির বিষয়ে স্পষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, তারা ঘরে ফিরে যাবেন না।

এসময় ডিপিপি পাস না হওয়ায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরোধিতাকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবিও করেন শিক্ষার্থীরা।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা