কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কোরবানির গরু বাড়ি নিয়ে আসার পথে নদীতে ডুবে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে হাটে বিক্রি করা কোরবানির গরুকে বাড়ি নিয়ে আসার পথে নদীতে ডুবে কবির খাঁন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণ করা কবির খাঁন একই এলাকার মৃত হাবিবুর খাঁনের ছেলে ও হোসেনপুর আকবর আলী কারিগরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন বিকেলে বিক্রির জন্য হাজীপুর বাজারে গরু হাটে গরু নিয়ে যান কবির খাঁন৷ গরুটি বিক্রি করে কোরবানির আগের দিন পর্যন্ত লালন করার জন্য বাড়ির উদ্দেশ্যে আসার পথে হঠাৎই গরুটি পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের শাখা নদীতে লাফ দেয়৷ হাতে থাকা গরুর রশির টানে সেও লাফ দেয়৷ কিছুক্ষণ পর গরুটি তীরে উঠে আসলেও কবির খাঁন উঠতে পারে নি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা