ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শহীদ জিয়া স্মৃতি সংসদ, জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন মিলনায়তনে এই সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান খোকন।

শহীদ জিয়া স্মৃতি সংসদ, বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ আঃ কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সদস্য সচিব মোঃ শামীম হাসান সাহেব, বাগেরহাট সদর উপজেলার আহ্বায়ক এ্যাড. শেখ আব্দুল কবির, শেখ কবির, মল্লিক হাফিজুর রহমান তারেক, শেখ তরিকুল ইসলাম, মোল্লা সালাউদ্দিন, মল্লিক জাহাঙ্গীর, খান হায়দার আলী, মসিউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গন মানুষের মুক্তির জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শে বিশ্বাসী হয়ে আমরা বিএনপি করি। তার আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং তারেক রহমানকে একটি শক্তিশালী সংগঠন উপহার দিতে শহীদ জিয়া স্মৃতি সংসদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। স্বল্প সময়ের মধ্যে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান আয়োজকরা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা