সারাদেশ
সভাপতি ছালাহউদ্দিন : সম্পাদক বাছেত

ভোলা আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অ্যাডভোকেট মো. ছালাহউদ্দিন হাওলাদারকে সভাপতি ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাছেতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সকলের সাথে আলোচনা করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সম্মেলনে ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ খান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ ট্রুম্যান, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন নুরনবী।

এসময় আরো বক্তব্য রাখেন , বরিশাল আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট হাবলু, সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট জাবেদ ইকবালের সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদার, আইনজীবী ফোরামের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ড. আমিরুল ইসলাম বাছেদ, অ্যাডভোকেট কাজী আজম, অ্যাডভোকেট রেজাউল করিম, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমদ, অ্যাডভোকেট ছালাহউদ্দিন আহমেদ প্রিন্স, অ্যাডভোকেট মো. ইউছুফ প্রমূখ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা