সারাদেশ

ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিন ভবনে দিনব্যাপী দ্বি-বার্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মললনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য এড. আলী হায়দার বাবুল।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এড. এম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ভোলা জেলা জাতীয়তাবাদী ফোরাম ভোলার সাবেক সভাপতি ও বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সালাউদ্দিন।

এ সময় বক্তারা বলেন, আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক ও তাদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে। ভোলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির দায়িত্বশীল নেতৃবৃন্দকে সকল আইনজীবীর আপদে বিপদে এগিয়ে আসতে হবে। এসময় তারা বলেন বিচার প্রার্থী মানুষকে বিচার পাইয়ে দেয়ার অন্যতম মাধ্যম হলো আইনজীবী। মানুষ যাতে ন্যায় বিচার পায় সেক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা অপরিসীম।

সম্মেলন শেষে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির একটি কমিটি ঘোষণা করা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা