সংগৃহীত ছবি
সারাদেশ

ওমানে বাংলাদেশি যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : ওমানে স্ট্রোক করে মো. রাসেল উল্যাহ নামে (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভারতীয় ১৪ ট্রাক চিনি জব্দ

বুধবার (৫ জুন) দুপুরের দিকে ওমানের সালালা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নিহতের মরদেহ সুলতান কাবুজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাসেল নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল হান্নান টিপু নিহতের ভাইয়ের বরাত দিয়ে জানান, ৩ বছর আগে জীবিকার তাগিদে ওমান পাড়ি জমান রাসেল। তিনি তার আরও দুই ভাইয়ের সাথে সালালাতে বাগানে কাজ করতেন। বুধবার সকালে সে বাগানে কাজ করার সময় অসুস্থতা বোধ করলে তার ভাই আনিছ ও সবুজকে জানান তাকে হাসপাতাল নিয়ে যেতে। এরপর সে রুমে এসে নাশতা করার সময় বমি করেন। পরবর্তীতে সেখানে সে ঘুমিয়ে পড়েন। পরে তার ভাই এসে দাখেন সে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। পরবর্তীতে নিহতের বড় ভাই তাকে স্থানীয় সুলতান কাবুজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোতিতা কামনা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা