ছবি: সংগৃহীত
সারাদেশ

সুবর্ণচরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে সকালে বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা করা গেছে।

আরও পড়ুন: চেয়ারম্যান প্রার্থীদের সংঘর্ষে আহত ১

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে উপজেলার ৬১টি ভোটকেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে এ ভোট গ্রহণ চলবে।

এবার সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি ক্রমশ বাড়বে বলে আশা করছেন প্রার্থীরা।

এ উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: গজারিয়ায় পুলিশ-সাংবাদিককে মারধর

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ভোটের মাঠে ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৬০০ পুলিশ সদস্য ছাড়াও ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী। শাবাব নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে।

সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা