মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থি তারা কালীমন্দির সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায়
নিহত হয়েছেন কুলিশ্রমিক সুমন দালাল (৫২)।

নিহত সুমন গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামের মিয়াজদ্দিন দালালের পুত্র।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় এই ঘটনা ঘটে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।

তিনি জানান, সুমন দালাল ভোর ৬টার দিকে তার বাড়ি থেকে টরকি বন্দরে কুলির কাজ করতে যাচ্ছিলেন। বার্থি তারা কালীমন্দিরের পাশের মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাজারের দিকে আসছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা মোটরসাইকেল চালক ফয়ছাল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেন সুমনকে।

গুরুতর আহত ফয়ছাল হোসেন ও সুমন দালালকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ফয়ছাল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা