সংগৃহীত
সারাদেশ

বাতাসের দুর্গন্ধে ডোবায় মিলল মরদেহ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় লোকজন নিহতের (৫২) পরিচয় জানাতে পারেনি।

আরও পড়ুন : ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

সোমবার (৮এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুস সামাদ মল্লিক এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : ঈদকে ঘিরে প্রস্তুত হচ্ছে বিনোদনকেন্দ্র

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা। নিহত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট ছিল। শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে তার মৃত্যু হয়।

এসআই মো.আব্দুস সামাদ মল্লিক আরও বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পৌনে ৩টার দিকে পুলিশ মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ আছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা