সংগৃহীত
সারাদেশ

ফের বিস্ফোরণে কাঁপল টেকনাফ

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্ত ফের গোলাগুলি ও ভারি অস্ত্রের বিকট শব্দে কেঁপে উঠেছে।

আরও পড়ুন : কনস্টেবলসহ ২ জনের মরদেহ উদ্ধার

রোববার (২৪ মার্চ) রাত থেকে সোমবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে টেকনাফ সীমান্তের হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ও হোয়াইক্ষং ইউনিয়নের মিনাবাজার, খারাংখালী এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয়রা জানান, রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরে নাকপুরা এলাকা এবং পূর্বে ধনখালী, হাসুরাতা, নাইক্ষ্যংদিয়া, গর্জনদিয়া ও সংক্ষদাবিল এলাকায় চলমান সংঘাতই এসব বিস্ফোরণের কারণ।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে কারখানার আগুন নিয়ন্ত্রণ

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, কয়েকদিন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা ভারি অস্ত্রের বিকট শব্দে কেঁপে উঠেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।

হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, হোয়াইক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন এলাকায় মায়ানমারের ওপার থেকে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। নাফনদীতে যারা মাছ শিকার করছিলেন তারা প্রাণ ভয়ে পালিয়ে আসে। জেলেদের আতঙ্ক কাটছে না। বেশ কয়েকদিন সীমান্ত শান্ত ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা