আর্টস

১২ জুন শুক্রবার, কেমন যাবে আজকের দিন

বিনোদন ডেস্ক:

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

বীমা জাতীয় কাজে যুক্ত হতে পারলে উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য কলহের জেরে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে দুর্বলতা বৃদ্ধি। হজমের সমস্যায় ভোগান্তি। ব্যবসায় অমনোযোগে ক্ষতির আশঙ্কা। চাকরির জন্য বিদেশ যাত্রা হতে পারে। অতিরিক্ত চিন্তায় শারীরিক ক্ষতি। বুদ্ধির জোরে সহকর্মীর মন জয় করার চেষ্টা করুন। প্রেমের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা। সম্পত্তির ব্যাপারে বাড়তি খরচ হতে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

সন্তানদের নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাধতে পারে। ব্যবসায়ীদের জটিলতা কাটিয়ে ওঠা মুশকিল। বেড়াতে গিয়ে বন্ধুর সঙ্গে অশান্তির আশঙ্কা। খেলাধূলায় সম্মান বাড়বে। রাজনীতিতে কঠিন কোনও ব্যক্তিত্বের মোকাবিলা করতে হতে পারে। আত্মীয়ের সাহায্যে কোনও কাজের যোগাযোগ আসতে পারে। গুরুজনদের নিয়ে দুশ্চিন্তা বাড়বে। অফিসে চাপ বাড়বে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

অতিরিক্ত অহঙ্কার বিবাদের কারণ হতে পারে। প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও ব্যবসায় লাভ দেখা যাবে। নিজের সাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। পুরনো প্রেম তুচ্ছ কারণে ভেঙে যেতে পারে। রক্তাল্পতায় ভোগান্তির আশঙ্কা। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে হতে পারে। লেখকদের সুনাম বাড়তে পারে। বাড়িতে অনেক খরচ হবার জন্য সঞ্চয় কম হতে পারে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

আজ আপনার উপর কোনও বড় দায়িত্ব আসতে পারে। প্রেমে জটিলতা বাড়ার আশঙ্কা। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কুটুম্বিতা করতে গিয়ে সংসারে ভুল বোঝাবুঝির আশঙ্কা। কর্মচারীর জন্য ব্যবসায় লোকসান হতে পারে। কোনও মহিলার দ্বারা উপকৃত হওয়ার সঙ্কেত। বেশি কথা বলতে গিয়ে শত্রু বৃদ্ধি হবে। বাতজ বেদনা বাড়তে পারে। বাবা-মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

কথা দিয়েও কথা রাখতে পারবেন না। ধর্মে মনোযোগে সমাজে সম্মান প্রাপ্তি। অর্থ উপার্জনের নতুন পথ পাওয়ায় শান্তি পাবেন। মা-বাবার কাছ থেকে সম্পত্তি লাভের আশা। সন্তানের জন্য মুখ উজ্জ্বল হবে। পরিশ্রমের ফল না পাওয়ায় মন খারাপ। অনেক দিনের ঋণ থেকে মুক্তি পাওয়ার আশা। সমাজে সেবা ও দানের কাজে শান্তি পেতে পারেন। যকৃতের সমস্যায় ভোগান্তি। বন্ধুর সঙ্গে ছোট কারণে তর্ক বাধতে পারে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

আজ ব্যবসায় একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কথা বার্তা সংযত করে সংসারে চলুন। সঠিক সিদ্ধান্ত আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দিন। সুদ থেকে আয় বৃদ্ধি নিয়ে চিন্তা। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

পেটের সমস্যার জন্য আজ খাওয়ার প্রতি অনিহা আসতে পারে। আজ কিছু দান করার ইচ্ছা থাকবে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। আজ আপনার উচ্চাকাঙ্খা বৃদ্ধি পেতে পারে। তৃতীয় কারও জন্য প্রেমে অশান্তি। অনেকদিনের পুরনো কোনও রোগ ফিরে আসতে পারে। বেশি তর্ক বিতর্ক আজ বিপদে ফেলতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাবেন।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকবে না। অযথা কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন । আজ কর্মে আলস্য কর্মস্থানে অশান্তি ডেকে আনতে পারে। সন্তানকে সাহায্য করতে পেরে আনন্দ। সাধু সেবা করে নিজেকে ধন্য মনে হবে। আশেপাশের পরিবেশ আপনার অনুকূল থাকবে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

আজ সকাল থেকে সব কাজে বাধা আসবে। কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার মুখে পড়বেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে। ভাল কাজ করে মনে উৎফুল্লতা আসবে। আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন। ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। গুরু সেবা করুন, ভাল ফল পাবেন। দিনের শেষে মাথার যন্ত্রণা বাড়বে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

গভীর চিন্তার কোনও কাজ হাতে আসতে পারে। পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। বায়ু পথে ভ্রমণে বাধা আসতে পারে। আজ গুরুদেব বা ঈশ্বরের প্রতি আপনার মন থাকলেই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, অশান্তি হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেমে আঘাত আসতে পারে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

কারও ভাল কামনায় নিজের ভাল হতে পারে। বাড়ির বড়দের কথা না শুনলে বিপদ আসতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির আশঙ্কা। ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই শ্রেয়। কর্মে ক্ষতির আশঙ্কা। সম্পত্তি ক্রয় নিয়ে বিচক্ষণতার প্রয়োজন। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। রাস্তায় আঘাতের আশঙ্কা। বাড়তি কোনও কথা অশান্তি ডেকে আনতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

যাঁরা সঙ্গীত নিয়ে থাকেন, তাঁদের একটু চিন্তা থাকবে। ব্যবসায় মালিকের সঙ্গে বিরোধ বাধতে পারে। আটকে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। সন্তানের ব্যবহারে মনোকষ্ট বাড়বে। বাড়িতে মাঙ্গলিক কাজে অতিথি সমাগম। প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান পাওয়ার যোগ আছে। কুচক্রান্তে নিজের ক্ষতি হবে। বায়ু পথে ভ্রমণ হলেও হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা