ছবি: সান নিউজ
সারাদেশ
বৈদ্যুতিক খুঁটি অপসারণে:

মুন্সীগঞ্জ পৌরসভার গতি ফিরবে সড়ক উন্নয়নে 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌরসভার সড়কে পাশে পল্লী বিদ্যুতের প্রায় ৪০টি বৈদ্যুতিক খুঁটি নিরাপদ দূরত্বে সড়িয়ে নিলে উন্নয়ন কাজে গতি ফিরবে। যানা গেছে, পৌরসভার লঞ্চঘাট থেকে ডিসি অফিস এলাকায় পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন ইন্টিগ্রেটেড আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় মুন্সীগঞ্জ পৌর এলাকায় সড়কসহ ড্রেন নিমার্ণের কাজ চলমান রয়েছে।

চলমান সড়ক উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ৪০টি বৈদ্যুতিক খুঁটি অপসারণের চিঠি দিয়েছে মুন্সীগঞ্জ পৌরসভা। আর এ খুঁটি নিরাপদ দূরত্ব না সড়ালে ড্রেন নির্মাণ করা যাচ্ছে। এতে কাজে ধীরগতি হচ্ছে।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে জানানো হয়েছে, প্রকল্পের অধীনে নির্ধারিত R-33 নম্বর সড়কে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট থেকে ডিসি রোড পর্যন্ত রাস্তা উন্নয়নকাজ চলমান রয়েছে। তবে রাস্তার ওপর স্থাপিত বৈদ্যুতিক খুঁটির কারণে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় জনস্বার্থে ও উন্নয়নকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ৪০টি বৈদ্যুতিক খুঁটি দ্রুত অপসারণ করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে পৌরসভা।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, খুঁটি অপসারণের সময় যেকোনো সমন্বয় বা কারিগরি সহযোগিতার প্রয়োজন হলে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস মুমু এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী জাহিদ শাহারি মেহেদী এ বিষয়ে বলেন, পল্লীবিদ্যুতে খুঁটিগুলো জন্য সড়ক উন্নয়নের কাজে বিগ্ন ঘটছে। এছাড়াও পানির লাইন রয়েছে। যথাযথ কর্তৃপক্ষ যদি সমস্যাগুলো সমাধান করে। তাহলে সময় মতো কাজ সমাপ্ত করতে পারবো।

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান পৌর নির্বাহী মো. তৌহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক খুঁটি অপসারণ সম্পন্ন হলে- সড়ক নির্মাণকাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দারা এবং নগর অবকাঠামো উন্নয়নের কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পথ সুগম হবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ মানোয়ার মোরশেদ বলেন, এখনও চিঠি হাতে পাইনি। তবে, উন্নয়ন কাজে গতি আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

ওপেনএআই থেকে বিদায় নিলেন অল্টম্যানের দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড লাইটক্যাপ

শেয়ারবাজারে আসার (আইপিও) জোর প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ...

কেন ভোটার তালিকা থেকে হঠাৎ বাদ অভিনেতা প্রকাশ রাজের নাম?

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে বাদ পড়া...

নায়িকা পূজা চেরীর মায়ের স্বপ্ন

নায়িকা পূজা চেরীর প্রিয় মানুষ ছিলেন তাঁর মা। গত বছর মাকে হারিয়েছেন তিনি। পূজা...

উলিপুরে হামিদুল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ...

বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে শিয়াল বলে কঙ্গনার কটাক্ষ

শিক্ষার্থী আন্দোলন এবং বলিউড তারকাদের ভূমিকা নিয়ে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা