খেলা

বোলারদের মাস্ক পরে খেলার প্রস্তাব!

স্পোর্টস ডেস্ক:

করোনার পরবর্তী সময়ে থুতু দিয়ে বল পালিশ করার পদ্ধতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে আইসিসির ক্রিকেট কমিটি। কিন্তু এত দিনের অভ্যাস হঠাৎ করে বদলানো কঠিন। ভুল করে থুতুর ব্যবহার করতে পারেন বোলাররা।

তাই বোলারদের মাস্ক পরে খেলার প্রস্তাব দিলেন বর্তমান পাক কোচ মিসবাহ উল হক।

তার প্রস্তাব, ‘‘এত দিনের অভ্যাস হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। অনিচ্ছাকৃতই হয়তো থুতুর ব্যবহার করে ফেলবে কেউ কেউ। তা বন্ধ করার একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তাই বোলিংয়ের সময় মাস্ক ব্যবহার করুক বোলাররা। থুতু ব্যবহার করার সম্ভাবনা আর হয়তো থাকবেই না।’’

মিসবাহ মনে করেন, পাক পেসাররা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। কারণ, রিভার্স সুইংয়ের ওপর নির্ভর করেন শাহিন শাহ আফ্রিদিরা। তাই বলছিলেন, ‘‘আমাদের বোলাররা সব সময় বলের একটি দিকের ওজন বাড়িয়ে রাখার চেষ্টা করে থুতুর সাহায্যে। পুরনো হলে সে দিকেই বাঁক নেয় বল। এখন দেখা যাক, কী ভাবে ওরা মানিয়ে নেয়।’’

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে চলছে লকডাউন। ফলে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা