জাতীয়
করোনা পরিস্থিতি

জরুরি কাজ ছাড়া ঢাকায় আসা–যাওয়া বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকা মহানগরীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসতে পারবেন না বা নগরীর বাইরে যেতে পারবেন না।

রবিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানায়।

ডিএমপি জানিয়েছে, এই পদক্ষেপের অংশ হিসেবে আজ রবিবার থেকে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশির ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করতেই তল্লাশির এই ব্যবস্থা।

তবে ডিএমপি বলেছে, জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

ডিএমপি জানায়, যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন চালনা করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা ঠেকাতে নগরীতে এই নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া?

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে...

চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান নিষে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন

প্রযুক্তিনির্ভর জীবনে কম্পিউটার ও স্মার্টফোনে প্রতিনিয়ত জমা হয় নানা অপ্রয়োজনী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা