অপরাধ

কৌশলে ঢাকা ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও কঠোর হয়েছে সরকার। বাড়ানো হয়েছে সাধারণ ছুটির মেয়াদ। গণপরিবহন তো বটেই, নিজস্ব পরিবহন চলাচলেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ ও বের হওয়াও বন্ধ করে দেয়া হয়েছে। তারপরেও অবশ্য বন্ধ হয়নি মানুষের রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার বিষয়টি।

ঈদ সামনে রেখে রাজধানী ঢাকায় ঢুকতে ও বের হতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ি আরোপের কথা বললেও নানাভাবে ঢাকা ছাড়ছে ‘কৌশলী’ মানুষ। বেশি টাকা খরচ হলেও ভেঙে ভেঙে রিকশা, অটোরিকশা, মহেন্দ্র, ট্রাক, পিকআপ ভ্যানসহ নানা যানবাহনে মানুষ ছুটছে। তবে যাদের সামর্থ্য আছে, তাদের অনেকে ‘অসুস্থতা’র ছুতায় অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা ছাড়ছে।

লকডাউন উপেক্ষা করে ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ঢাকা থেকে কৌশলে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে সেসব এলাকাতেও।

তবে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় অনেক যাত্রীবাহী যানবাহনই ফেরত যেতে বাধ্য হচ্ছে। তবে কৌশলী মানুষদের সচেতন করে আইন মানাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এর উপর রয়েছে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি। এরিমধ্যে বাহিনীর আড়াই সহস্রাধিক সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়ছেই। গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে শিমুলিয়া ঘাটে এসে ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছে তারা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক যানবাহনকে ফিরিয়েও দিলেও সাধারণ মানুষের গাদাগাদি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা