জাতীয়

করোনায় দেশে রেকর্ড ৪০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভয়াল ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশে মোট ৬৫০ জনের মৃত্যু ঘটল।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ হাজার ১৫৩ জনে।

আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

রোববার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সোয়া ৪৫ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ। তবে ১৭ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হজক্যাম্পে ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপ...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা