ছবি: সান নিউজ
বাণিজ্য

স্মার্ট টেকনোলোজি আরও এগিয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড আরও এগিয়ে যাবে। সনি কর্পোরেশন, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডকে আরও গতিশীল করবে। দেশে সনির ম্যানুফেকচারিং প্লান্ট স্থাপন করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। সারা বিশ্বে আমাদের গর্বের দেশ হবে বাংলাদেশ বলে আশা ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ।

শুক্রবার (২৬ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এ সনি কর্পোরেশন কর্তৃক স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ কে ‘বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্টিবিউটর’ হিসেবে ঘোষনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রযুক্তিগত এবং কনজিউমার ইলেক্ট্রনিক্স মার্কেটিং এবং পরিষেবাগুলিকে আপগ্রেড করার জন্য জাপানের বৃহত্তর প্রযুক্তি কোম্পানি সনি এবং বাংলাদেশের আইসিটি মার্কেট লিডার স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডের যৌথ ব্যবসায়ীক পার্টনারশীপ একটি সঠিক এবং যুগপোযোগী সিদ্ধান্ত।

আমি বিশ্বাস করি, জাপানি উদ্যোক্তারা এদেশে আসছে স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিমিটেডের সেবার উপর বিশ্বাস করে, আস্থা রাখে এবং বিপণন ও প্রতিশ্রুতিতে নির্ভর করে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ।

অনুষ্ঠানের বিশেষ অথিতির বক্তব্যে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ – এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি সনি কর্পোরেশন এবং স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিমিটেডের এই উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানাই।

এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার বলেন, সনি যেমন বিশ্বব্যাপী একটি বহুল পরিচিত নাম, তেমনি স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লি বাংলাদেশে বিশ্বের সেরা সকল কম্পিউটার সামগ্রীর ব্র্যান্ড এর বিক্রয় ও সেরা মানের সেবা দিয়ে মানুষের মন জয় করে দেশের শীর্ষস্থানীয় বিক্রয় ও সেবা প্রতিষ্ঠান হিসেবে সবার মনের গভীরে স্থান করে নিয়েছে । আমি নিজেও স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিঃ এর একজন লাইফ টাইম কাস্টমার । বর্তমানে অনেক ক্রেতারা নকল এবং নিম্ন মানের সনি পণ্য কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন । সরকারের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি নকল সনি এবং অবৈধ সকল সনি সাইনবোর্ড অপসারণ ও প্রচারণা বন্ধের জন্য । এখন থেকে জেনুইন সনি টেলিভিশন আমাদের দেশের গর্ব স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিঃ এর মাধ্যমে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস ।

সনি’র এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো বলেন, সমস্ত স্বনামধন্য গ্লোবাল ব্র্যান্ডের জন্য বাংলাদেশের আইসিটি সেক্টরে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য স্মার্ট টেকনোলজি ( বিডি ) লিঃ। বাংলাদেশে সনি’র কনজিউমার ইলেক্ট্রনিক্সেরও নেতৃত্ব দেবে । আমি বিশ্বাস করি স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ এর মাধ্যমে সনি বাংলাদেশের শিল্প উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের সহযোগিতার দ্বার তাদের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে ।

অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শহীদ-উল মনির, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা