বাণিজ্য

উভয় স্টক এক্সচেঞ্জেই বাজার মূলধন কমেছে ১৭০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:

গত সপ্তাহে (১১-১৫ অক্টোবর) সূচকের পতনের মধ্যে শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহের ব্যবধানে সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট মূল্যে কমেছে। এছাড়া, সপ্তাহান্তে টাকার পরিমাণে লেনদেনের সঙ্গে বাজার মূলধনও কমেছে ১ হাজার ৭২৪ কোটি টাকা।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইতে ৮ অক্টোবর বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৯ হাজার ৬৭৪ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস ১৫ অক্টোবর লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫৫১ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকায়। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১ হাজার ১২২ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা বা ০.২৮ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ২ হাজার ৩৫৮ কোটি ২৪ লাখ ৫৫ হাজার ৮২৭ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬০৪ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৫২৯ টাকার। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ৭০২ টাকা বা ২৭.০৭ শতাংশ।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ১৬৫ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৯২০ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ১০৬ টাকার। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ২৪৯ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৪৪.৬৭ পয়েন্ট বা ০.৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭২.৩০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.১৭ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.০৮ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১২.৯৭ পয়েন্টে ও ১৬৭০.৪৫ পয়েন্টে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৮টির বা ১৮.৯৪ শতাংশের, দাম কমেছে ২৬২টির বা ৭২.৯৮ শতাংশের এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৯টির বা ৮.০৭ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ৪০১ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন কমেছে ৬০২ কোটি ২২ লাখ ৭০ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৯০ লাখ ৯০ হাজার ৯২৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৯ কোটি ৫ লাখ ৩২ হাজার ০০১ টাকার। ফলে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩৪ কোটি ১৪ লাখ ৪১ হাজার ৭৫ টাকা বা ২২.৯০ শতাংশ।

সিএসইতে সপ্তাহজুড়ে সার্বিক সিএএসপিআই সূচক ১৪৬.১১ পয়েন্ট বা ১.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩.৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮৫.৬২ পয়েন্ট বা ১.০১ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪৪.৮৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩.২৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ এবং সিএসআই ৮.১১ পয়েন্ট বা ০.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৩৩৭.৭৫ পয়েন্টে, ১১ হাজার ৫৭৩.০৯ পয়েন্টে, ৯৯৯.০৯ পয়েন্টে এবং ৮৯৫.৯৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির বা ১৮.৬৪ শতাংশের, দর কমেছে ২২০টির বা ৭০.৭৩ শতাংশের এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৩টির বা ১০.৪১ শতাংশের।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা