বাণিজ্য

বাংলাদেশের বিমানখাতে  সহযোগিতায় সম্মত যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পুনর্ব্যক্ত করেছে উভয়পক্ষ। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে সবার সমৃদ্ধির লক্ষ্যে উম্মুক্ত, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়তে মতবিনিময় করেছে উভয়পক্ষ। ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সংলাপ শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সংলাপের যৌথ বিবৃতি প্রকাশ করে।

এতে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সেদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ।

যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের অর্থনৈতিক জোনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে কোভিড-১৯ পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কৌশল নির্ধারণ নিয়েও উভয়পক্ষ আলোচনা করেছে।বাংলাদেশের বিমানখাতে আরও সহযোগিতায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সংলাপে জ্বালানি, প্রযুক্তিখাত, সমুদ্র অর্থনীতি ও কানেক্টিভিটিখাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা