সংগৃহীত
বাণিজ্য

দাম কমলো সোনার

নিজস্ব প্রতিবেদক: বর্তমান দেশের বাজারে সোনার দাম ফের কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই বার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা ক‌মি‌য়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা। এতো‌ দিন যা ছিল ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।

আরও পড়ুন: রায়ের কার্যকরী পদক্ষেপ চান ফিলিস্তিনিরা

শ‌নিবার (২৫ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে, বর্তমান স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কিছুটা ক‌মে‌ছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২৬ মে) থেকে এই নতুন দর কার্যকর হবে।

সোনার নতুন দাম অনুযায়ী, দেশের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা, ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেটের ১ ভরি দাম ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ ভরি ৭৯ হাজার ২৫৭ টাকায় বিক্রি করা হবে।

আরও পড়ুন: রাতেই আসতে পারে মহাবিপদ সংকেত

বর্তমানে সোনার দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। রুপার ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে ১ ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের ১ ভরির দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ ভরির দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

ইরানের মনোবল ভাঙবে না, সামরিক বহর গুটাতে হবে শত্রুকে

উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও অর্থনৈতিক চাপের মুখেও তেহরানের অবস্থান...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা