বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার দেবে জাপান
জাতীয়

বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলার জন্য বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহযোগিতা দিবে জাপান।

বুধবার (০৫ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুর ১টা ৫ মিনিটে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে ২ নেতা কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে পরস্পরকে অবহিত করেন।

এসময় করোনা অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহযোগিতা দিতে একটি বিল জাপানের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন শিনজো অ্যাবে।

বাংলাদেশকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধক সরঞ্জাম- পিপিই, মাস্ক, গাউন, গগলস ইত্যাদি দেওয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে করণীয় বিষয়গুলো উঠে আসে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাপান সরকারের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে দুই নেতা আলোচনা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও জাপানি বিনিয়োগের জন্য শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সম্পর্কেও শিনজো আবেকে অবহিত করেন এবং এ সংকট উত্তরণে জাপান সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। শিনজো আবে মিয়ানমার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা