আরমানিটোলায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫
জাতীয়

আরমানিটোলায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে লাগা আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন শাফায়াত (৩৫) নামে একজন রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন।

তিনি আরও জানান, আরমানিটোলার আগুনের ঘটনায় এখনো ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজন আইসিইউতে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই চার জন মারা যান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা