জাতীয়

হেফাজত নেতা আজিজুল হককে ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ৭ দিন মঞ্জুর করেন বিচারক।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

গতকাল রোববার (১১ এপ্রিল) রাতে হাটহাজারী থেকে হেফাজতে নেতা আজিজুল হক ইসলামাবাদীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে ঢাকা নিয়ে আসা হয়।

২০১০ সালে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজিজুল হক ইসলামাবাদী সাংগঠনিক সম্পাদক এবং দলের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন। এক সময় তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির ঘনিষ্ঠ হলেও বর্তমানে জুনায়েদ বাবুনগরীর অনুসারী হিসেবে পরিচিত।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা