পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
জাতীয়

পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : প্রায় এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে কমলাপুর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন।

তিনি জানান, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে অলি গার্মেন্ট কারখানায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা