সংগৃহীত ছবি
জাতীয়

বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে বাস চাপায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন : উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং কাজী শাহীনের স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।

আরও পড়ুন : হাসান আরিফের মৃত্যুতে ড. ইউনূসের শোক

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে ইসলামপুর থেকে শাহীন-রুবিনা দম্পতি ঢুলিভিটা যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা যাত্রীসেবা ডিলাক্স নামের একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনার মৃত্যু হয়। আর আহত অবস্থায় শাহীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে (রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল জানান, আজ সকালে ঢলিভিটা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ না থাকায় রুবিনা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কাজী শাহীনের মরদেহ ঢাকা থেকে সাভারে পৌঁছায়নি।

ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা