সংগৃহীত
জাতীয়

বিএনপি ভুয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ভুয়া। ভুয়া দলটির সঙ্গে জনগণ নেই। আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন, আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২১ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার তিনি এ কথা বলেন।

২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানান কর্মসূচি দিয়েছে দলটি। এরমধ্যে যানজট এড়াতে ছুটির দিন শুক্রবার শোভাযাত্রাটি করছে তারা। শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন শাখা থেকে নেতাকর্মীরা নানান সাজে মিছিল নিয়ে আসতে শুরু করে। দুপুর নাগাদ রমনা ও আশপাশের এলাকা চলে যায় আওয়ামী লীগের দখলে। বিকেল ৩টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন : ৮ বিভাগেই বৃষ্টির আভাস

এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

সেতুমন্ত্রী বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। একটু ধাক্কা লাগলে সরে যাবে আওয়ামী লীগ, এমন নয়। আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, একটু টোকা লাগলেই পড়ে যাবে। বরং বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপিই ভুয়া। ভুয়া দলটির সঙ্গে জনগণ নেই। আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন, আন্দোলন নয়।

আরও পড়ুন : দেশে ফিরলেন ৪১৭ হাজি

তিনি আরও বলেন, আজ আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামেন, খুনের রাজনীতি করেন, আওয়ামী লীগ জবাব দিতে প্রস্তুত। এসময় বিএনপির প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আন্দোলন করবেন, করেন। তবে ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো?

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা